শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে বিশ্বজুড়ে মুক্তি পাবে জংলি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডে জুটি হয়ে আসছেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি। তাদের সঙ্গে আছেন শবনম বুবলীও। তিন তারকাকে দেখা যাবে ‌‘জংলি’ নামের সিনেমায়। এরইমধ্যে সিনেমাটির লুক নজর কেড়েছে দর্শকের। সেখানে অ্যাকশন মুডে সিয়াম বেশ আলোচনার জন্ম দিয়েছেন। বলা চলে বছরের মোস্ট ওয়ান্টেড সিনেমা হতে যাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আসছে রোজা ঈদেই মুক্তি পাবে। এই তথ্য শতভাগ নিশ্চিত। এদিকে জানা গেল নতুন খবর। ছবিটি দেশের পাশাপাশি বিদেশেও বড় পরিসরে মুক্তি পাবে। ২৫ এপ্রিল বিশ্বের নানা দেশে মুক্তি পাবে সিনেমাটি। ‘জংলি’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির এই তথ্য জানানো হয়েছে।

সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে দ্য অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে।

ঈদে মুক্তি উপলক্ষে চলছে ‘জংলি’ সিনেমার প্রচারণা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গান। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ভিডিওতে দেখা গেল সিয়াম ও দীঘির রোমান্স। সিনেমার ট্রিজার মুক্তির আগে প্রি-টিজেও দেখা গেছে এই দুজনকে। তবে পোস্টার ছাড়া এখনো দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম বুবলীর।

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ