,

কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অধরা খান

news-image

বিনোদন ডেস্ক : গতবছরই নিজের বাগদানের খবর জানান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান। ১০ বছর আগে প্রেমিক ফয়সালের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। এরপর প্রেমিকের জন্মদিনেই সেই খবর আনেন প্রকাশ্যে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছিল হবু স্বামীর জন্মদিন। এদিন ফেসবুকে তার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা।

বর্তমানে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অধরা। সেখানেই তার সঙ্গে রয়েছেন ফয়সাল। দুজনকে একটি বোটে ঘুরে বেড়াতে দেখা গেছে। যেখানে অধরার সেলফিতে ধরা পড়েছেন হবু স্বামী।

এর আগে ফয়সাল সম্পর্কে অধরা জানান, ছবির যুবকটি তার হবু বর। পারিবারিকভাবে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। এমনকি ২০১৩ সালে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে।

অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’

সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। সেখান থেকেই দু’জনে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। যদিও কবে নাগাদ বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে অধরা খান বলেন, ‘এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা অধরা খান। ইতোমধ্যেই কাজ করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট