,

ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিলো ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কফিনে রাখা ইসরায়েলি জিম্মিদের মরদেহ। যদিও এরমধ্যে একটি ছিল গাজার এক নারীর মরদেহ। যেটি ভুলে ইসরায়েলে পাঠানো হয়।

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনো সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি তারা।

এরমধ্যে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, যদি হামাস তাদের আরও চার জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে তাহলে আজই ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোতে অবহিত করা হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো কী জানিয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এ যুদ্ধবিরতিটির প্রথম ধাপ চলছে এখন। এই প্রথম ধাপে জীবিত ও মৃত ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। যা এখন পর্যন্ত পালন করেছে তারা। কিন্তু ইসরায়েল শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে রেখেছে। হামাস জানিয়েছে, যতক্ষণ এই বন্দিদের মুক্তি না দেওয়া হবে তারা ততদিন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা করবে না। এরমধ্যে গতকাল যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন, তারা যে কোনে মুহূর্তের আবারও গাজায় বর্বর হামলা চালানো শুরু করবেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট