বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জন্য সেনাবাহিনীকে ধৈর্য ধরে কাজ করতে হবে: সেনাপ্রধান

news-image

সাভার প্রতিনিধি : দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ থেকে বিরত থেকে ধৈর্য্য নিয়ে দেশের সেবা করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় সেনাপ্রধান বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য আমাদের কাজটা করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম, এই কাজটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারব। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে, আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। তাই ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতির জন্য সেনাবাহিনীর এই সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা সাফিসিয়েন্ট শৃঙ্খলার মধ্যে আসে, ডেপ্লয়মেন্ট থাকার সময় কোনো ধরণের উশৃঙ্খল কাজগুলো করা যাবে না।’

তিনি আরও বলেন এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরণের উশৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও তা যেন অত্যন্ত প্রফেশনাল হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি, আমরা দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব এবং সুন্দর একটা দেশ পাব।

এ সময় সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্খিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার দেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৩৩ পদাতিক ডিভিশন আর অরানার্সআপ হয়েছে ৭ পদাতিক ডিভিশন।

অনুষ্ঠানে ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ জোগাতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নিয়ে নির্দিষ্ট টার্গেটে করে কয়েক রাউন্ড ফায়ার করেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে