,

মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। নব্বই দশকের ঢাকাই সিনেমায় তিনি ধুমকেতুর মতো হাজির হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন। হয়ে উঠেছেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সাবলীল অভিনয় ও সংলাপ ডেলিভারিতে তিনি অকাল মৃত্যুর ২৯ বছর পরও অনেক বেশি জীবন্ত দর্শকের হৃদয়ে।

মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান অনেক নায়িকার সঙ্গেই হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। তবে তার সেরা জুটিটি গড়ে উঠেছিল ঢালিউডের সুপারহিট নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাদিক সিনেমাও শাবনূরের সঙ্গেই। তার মধ্যে অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।

গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। ছবিটিতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি সে সময় ব্যবসা সফল হয়েছিল।

দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন, ভালোবাসেন। তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করেন সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে। তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দিয়েছিলেন। বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট