,

চাহাতের সেই ভাইরাল গানে জুটি বাঁধলেন পাকিস্তানি অভিনেত্রী!

news-image

বিনোদন ডেস্ক : ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ‘আয় হায় বাদো বাদি’ শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর! গানটি গেয়েছিলেন পাকিস্তানের আলোচিত তথাকথিত সংগীতশিল্পী চাহাত ফাতেহ আলি খান। বলা বাহুল্য, বেতালে-বেসুরে গাওয়াতেই ভাইরাল হয়েছিল গানটি।

গানটি যখন ইউটিউবে প্রকাশ করা হয়, তখন অল্প কয়েকদিনেই সেটির ২৮ মিলিয়ন ভিউজ উঠে যায়। এরপর থেকেই নিয়মিত ট্রোলড হয়েছে গানটি; বানানো হয়েছে অসংখ্য মিমস ও ফানি রিলস।

এবার আলোচিত এই গানের সঙ্গে যুক্ত হতে দেখা গেল পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মীরাকে। সম্প্রতি চাহাত ফাতেহ আলি খানের সঙ্গে গানটি গেয়েছেন তিনি; যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চাহাত ফাতেহ আলি খান। আর তা রীতিমতো নেটিজেনদের মাঝে আলোড়ন তুলেছে।

ভিডিওটিতে দেখা যায়, ‘আয় হায় বাদো বাদি’ গানটি গাইছেন চাহাত। শুরুর কলি চাহাতের গাওয়া শেষ হলে পরের কলি ধরেন অভিনেত্রী মীরা। আর তা ভাইরাল হতেই হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মাঝে।

এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাহ কি সুন্দর জুটি!’। আরেকজন লিখেছেন, ‘এই বৃদ্ধ লোককে খুবই হাস্যকর দেখাচ্ছে।’

উল্লেখ্য, পাকিস্তানের কিংবদন্তি গায়িকা নূর জাহানের ‘বাদো বাদি’ গানকে বিকৃত করে উপস্থাপন করেছেন চাহাত ফাতেহ আলি খান; সে জন্য বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি। গানটির ভিডিওটিতে চাহাতের সঙ্গে জুটি বেঁধেছিলেন পাকিস্তানি অভিনেত্রী ওয়াজদান রাও রণঘর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট