,

বাংলা ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হাজী শরীয়তুল্লাহ: ধর্ম উপদেষ্টা

news-image

মাদারীপুর প্রতিনিধি : হাজী শরীয়তুল্লাহকে বাংলার ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, ‘হাজী শরীয়তুল্লাহর জামানায় ব্রিটিশরা কৃষকদের ওপর জুলুম করত। ব্রিটিশরা কৃষকদের জোর করে নীল চাষ করিয়ে সেই নীল কম দামে কিনে নিত। তাতে কৃষকরা মজুরিও পেত না। সেই জুলুমের বিরুদ্ধে ফরায়েজী আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ব্রিটিশবিরোধী আন্দোলনের গুরুতর নেতৃত্ব হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। তিনি এই বাংলার ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদারীপুরের শিবচর উপজেলার হাজী শরীয়তুল্লাহর আস্তানায় বাহাদুরপুর মাদরাসার ৮০তম ফরায়েজি আন্দোলনে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজকের যে বাংলাদেশ, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের প্রতি আগ্রহী, রোজার প্রতি আগ্রহী এগুলো হাজী শরীয়তুল্লাহ সাহেবের অবদান, পীর সাহেবের অবদান। সেই সময়ের ইতিহাস মানুষ ভুলে গেছেন। আবার এই ইতিহাসকে আমাদের পুনজ্জীবিত করতে হবে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ফরায়েজি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে। আপনাদের নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলব। অন্যান্য দল যদি পায়, ছোট ছোট দল যদি পায়, অজ্ঞাত দল যদি পায়, তাহলে ফরায়েজি আন্দোলন পাবে না কেন? আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। সব মুসলমানকে অন্তরের মধ্যে জায়গা দিই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’

খালিদ হোসেন আরও বলেন, হাজী শরীয়তুল্লাহর অবদান বর্ণনা কর, ফরায়েজি আন্দোলন সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর, এ রকম অনার্স-মাস্টার্সে প্রশ্ন আসত। নানা কারণে এ জাতীয় প্রশ্ন এখন এই সাবজেক্টগুলোয় আর সিলেবাসে নাই। আমরা আশা করি আগামীতে যিনি আসবেন নতুন সিলেবাসে ফরায়েজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর অবদান সিলেবাসভুক্ত হবে।

এ সময় হাজী শরীয়তুল্লাহর আস্তানার গদিনসীন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ ও ফরায়েজি আন্দোলনের নেতা-কর্মীসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড