,

বিজিবি-বিএসএফের নিরাপত্তা সম্মেলন শেষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সামরিক বাহিনী বিএসএফের মধ্যে তিনদিনব্যাপী নিরাপত্তা সম্মেলন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনার বেশ গুরুত্ববহ। গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে এটাই সবচেয়ে বড় পর্যায়ের বৈঠক।

আলোচনা শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সীমান্ত সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেখানে যৌথ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছি আমরা।’

বিএসএফের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরি।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা প্রশ্নের উত্তরে এসব অভিযোগ প্রত্যাখান করে বিজিবির মহাপরিচালক বলেন, ‘সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছ থেকে আমাদের কাছে নিরাপত্তা চেয়ে কিছু আবেদন এসেছে এটা সত্যি। তবে বিজিবির তৎপর ভূমিকার কারণে অপ্রীতিকর কিছু ঘটেনি।’

আলোচনায় সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার বিষয়টি উঠে এসেছে বলে জানান আশরাফুজ্জামান।

এদিকে বিএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করে যৌথ অভিযান ও নিরাপত্তা জোরদারে বিজিবি ও বিএসএফ সম্মতিতে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিএসএফ সীমান্তে সহিংসতাবিরোধী নীতির বাস্তবায়ন করছে।’ এ ছাড়া মানবপাচার, আন্তর্জাতিক অপরাধ ও অবৈধ অণুপ্রবেশ ঠেকাতে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

চলতি বছর জুলাইয়ে ঢাকায় আবার সমপর্যায়ের নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট