,

‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ের সময় যে কারণে কেঁদেছিলেন রাশমিকা

news-image

বিনোদন ডেস্ক : ‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যপট অনুযায়ী রণবীর কাপুর রাশমিকা মান্দানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারণা করেছেন। হতবাক রাশমিকার চোখে পানি এসেছিল। কিন্তু ছবির শুটিং সেটেও রণবীরের কারণে রাশমিকার চোখে পানি এসেছিল। তবে সেই সময় শুটিং চলছিল না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের সময় নাস্তা পছন্দ হয়নি রাশমিকার। অভিনেত্রী বলেন, ‘খুব বিরক্তিকর নাস্তা ছিল আমার। এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম আমি।’

রাশমিকার ভাষ্য, ‘পরের দিন দেখি রণবীর আমার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা করেছিল। কী মিষ্টি! নিজের রন্ধনশিল্পীকে দিয়ে ওই সমস্ত রান্না করিয়েছিলেন তিনি।’

রণবীরের এই অভ্যর্থনায় কেঁদেও ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছিল, সেই একই খাবার কীভাবে এত সুস্বাদু হতে পারে। এরপর কৌতুকমিশ্রিত কণ্ঠে রণবীর বলেন, ‘কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?’

উত্তরে রাশমিকা বলেছিলেন, ‘তুমি খুব ভাগ্যবান যে একজন দারুণ রন্ধনশিল্পী রয়েছে তোমাদের। আমাদের তো তা নেই।’ এরপর রাশমিকাও রসিকতা করে বলেন, ‘আমরা তো সাধারণ মানুষ, আমরা তো হায়দরাবাদের রন্ধনশিল্পী রাখতে পারি না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট