সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেনার সন্ধানে পর্দায় বাপ্পারাজ, নেপথ্যে বিশেষ কারণ!

news-image

বিনোদন ডেস্ক : ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্যে নায়ক বাপ্পারাজের কণ্ঠে ‘চাচা হেনা কোথায়?’ সংলাপটি সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ফের হেনার সন্ধানে নেমে পড়লেন ব্যর্থ প্রেমিক খ্যাত নায়ক বাপ্পারাজ! কিন্তু প্রায় ৩০ বছর পর কেন হেনাকে খুঁজতে বাপ্পারাজ পর্দায় ফিরলেন, এবার জানা গেল তার কারণ।

সম্প্রতি ‘হেনা কোথায়?’ বলে আবারও চিৎকার করতে দেখা গেল বাপ্পারাজকে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা; যেখানে বাপ্পারাজের সেই অভিনয় দেখেও মুগ্ধ তারা। দেখা যায়, অভিনেত্রী শাবনাজ, চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ- সকলে একসঙ্গে। সেখানে চিত্রনায়ক নাঈমকে বাপ্পারাজ প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’

ভাইরাল হওয়া সেই ভিডিওটি আদতে ধারণ করা হয় একজনের অনুরোধে। ফেসবুকে রিলস আকারে শুট করেন নাঈম-শাবনাজ দম্পতির মেয়ে নামিরা নাঈম। বলে রাখা ভালো, শাবনাজ ‘প্রেমের সমাধি’ ছবিতে হেনার চরিত্রে ছিলেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পর্দার হেনা তথা শাবনাজ। চিত্রনায়িকার কথায়, ‘আমাদের পারিবারিক আয়োজন ছিল। সেখানে আমার বড় মেয়ের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়। আগে থেকে নামিরা ক্যামেরার পেছনে কাজ করেছে। ওর কারণেই এই ভিডিওটি ধারণ করা হয়। মূলত মজা করার জন্য ভিডিওটি ধারণ করে সেটি পেজে আপলোড করে নামিরা।’

প্রসঙ্গত, একটা সময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন নায়ক বাপ্পারাজ। তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক! এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি। কারণ ওই ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন সবাই। সম্প্রতি সেই ছবির সংলাপ নতুন করে ভাইরাল হওয়ার আবার আলোচনায় বাপ্পারাজ।

 

 

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট