,

ভাঙচুরের ঘটনায় মামলা, প্রত্যাহার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা এই অবরোধ করেন। এসময় শহরের চাষাঢ়া এলাকাসংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন, কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। মাস্তানদের দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের দাবি, মামলা প্রত্যাহার এবং পুলিশি ও মাস্তানদের দ্বারা হয়রানি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।

তিনি আরও বলেন, ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে। আজ হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকদের দাবি, কারখানা খুলে দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে, সন্ত্রাসী দ্বারা ভয় ভীতি দেখানো বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় গার্মেন্টস মালিক ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য।

নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিশৃঙ্খলার কারণে মালিকপক্ষ মামলা করে। আর তাই মামলা প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট