সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২ শতাংশ ভারতীয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তখন থেকে ভারতেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটির সরকারের পক্ষ থেকে। তবে সরকার না চাইলেও সাধারণ মানুষদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দেশটির বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুুডের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

মুড অব দ্য ন্যাশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন যে, ‘শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। ’ উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মধ্যে এই হার আরও কম। মাত্র ২৩ শতাংশ। অর্থাৎ বেশিরভাগ ভারতীয়ের দাবি, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক।

জরিপে দেখা যায়, উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, ‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পোর্কন্নয়ন করা উচিত।’ এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষ। আর দেশটির ২৯ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর-পূর্বাঞ্চলের ১৬ শতাংশ মানুষ।

 

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট