,

নারী ফুটবলারদের বিদ্রোহ প্রত্যাহার

news-image

ক্রীড়া ডেস্ক : অবশেষে বিদ্রোহ থেকে সরে এসে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনা শেষে বিদ্রোহ প্রত্যাহার করে অনুশীলনে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহীরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বিদ্রোহী ১৮ ফুটবলারের সঙ্গে আলোচনা শেষে সমাধানের পথ এসেছে বলে জানিয়েছেন। ফুটবলাররা তাদের অনড় অবস্থান থেকে সরে দাঁড়িয়ে ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘সভাপতি ও আমার পক্ষ থেকে আমরা মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি এবং আজ তাদের সঙ্গে বসেছিলাম। তারা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখনই নয়। আমাদের ক্যাম্প ২৪ তারিখ বন্ধ হয়ে যাবে, কারণ দল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে। মেয়েরা বিরতি চেয়েছে, এরপর তারা ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আজ আমি ১৮ জনের সঙ্গেই কথা বলেছি, এবং তারা সবাই একমত হয়েছে।’

ফুটবলাররা ক্যাম্পে ফিরে গেলে কোচসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে আলোচনা করে, এমনটা জানিয়েছেন কিরণ, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ ও ফুটবলারদের নিয়ে সভা হবে, যাতে সকল মতানৈক্য দূর করা যায়। একসঙ্গে খেলতে হলে পারস্পরিক সমঝোতা জরুরি। মেয়েরা যোগ দিয়ে নতুন চুক্তিতেও সই করবে।’

১৮ ফুটবলার বিদ্রোহ করলেও তাদের ছাড়াই অনুশীলন চালিয়ে গেছেন অস্ট্রেলিয়ার কোচ পিটার বাটলার। জাতীয় দলের সিনিয়র ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জন খেলোয়াড়কে অনুশীলন করিয়েছেন কোচ।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট