,

“আমি গান ছাড়া বাঁচব না”: আশা ভোঁসলের জীবনের শেষ ইচ্ছা

news-image

অনলাইন ডেস্ক : বয়স নব্বই পেরোলেও সুরের জাদুতে এখনো মঞ্চ মাতিয়ে রাখেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। ব্যক্তিগত জীবনে তিনি কিংবদন্তি সুরকার আর ডি বর্মনের স্ত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের সংগীতজীবন ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি।

মঞ্চে গান গাওয়ার সময় চ্যালেঞ্জের কথা জানালেন আশা
এই শিল্পী মঞ্চে পারফর্ম করার সময় মানসিক চাপের বিষয়টিও সামনে এনেছেন। সেই পডকাস্টে তিনি বলেন, “স্টুডিওতে গান গাওয়ার সময় একজন সংগীত পরিচালক থাকেন, সবকিছু সহজ হয়ে যায়। তবে মঞ্চে আমি একা। মঞ্চে আবেগ পুরো পরিবেশ দখল করে নেয়। তখন গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে। স্মৃতিগুলো ভেসে আসে—সেই রাতগুলো, সেই চিঠিগুলো, বালিশের কাছে রাখা গোলাপগুলো। শ্রোতারাও তখন তাদের নিজস্ব অতীত স্মরণ করে, আমার সঙ্গে সংযোগ স্থাপন করে।”

শেষ ইচ্ছা জানালেন ৯১ বছরের আশা
৯১ বছর বয়সী আশা ভোঁসলে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা শেয়ার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তার একমাত্র ইচ্ছা হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গাওয়া।

তিনি বলেন, “একজন মায়ের ইচ্ছা কী? তার সন্তানরা ভালো থাকুক। একজন ঠাকুমার ইচ্ছা? তার নাতি-নাতনিরা সুখে থাকুক। আর এখন আমার একমাত্র ইচ্ছা হলো, আমি যেন গান গাইতে গাইতেই মারা যাই। আমার শেখার মতো আর কিছুই বাকি নেই।”

তিনি আরও বলেন, “আমি আমার পুরো জীবন ধরে গেয়েছি। মাত্র তিন বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করি। প্লেব্যাক গানের জগতে আছি ৮২ বছর ধরে। এখন আমার ইচ্ছে, আমি যেন গাইতে গাইতেই বিদায় নিতে পারি। এটাই আমাকে সবচেয়ে বেশি সুখী করবে।”

সবশেষে হাসিমুখে তিনি বলেন, “আমি গান ছাড়া বাঁচব না।”

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট