,

বাবা হচ্ছেন পরমব্রত, ৫ মাসের অন্তঃসত্ত্বা পিয়া

news-image

বিনোদন ডেস্ক : সুখবর দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে যাচ্ছেন তারা। ভালোবাসা দিবসের পরেদিন সকালে পিয়া চক্রবর্তী নিজেই জানিয়েছেন এ তথ্য।

আনন্দবাজার ও এই সময় সূত্রে জানা গেছে, ‘ঘরে আসছে নতুন অতিথি’ এমন একটি খবরে আনন্দে আত্মহারা পিয়া-পরমব্রতের অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছে, ‘জুন মাসেই কোলে আসতে পারে তাদের সন্তান।’ সে হিসাবে পিয়া এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা।

বেশ কিছু ছবির কোলাজ করে অন্যরকমভাবেই খবরটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন পিয়া। লিখেছেন, ‘ভালোবাসা দিবস উদযাপন খানিকটা দেরিতেই করছি। জেন বিটা আসছে জীবনে।’ কমেন্টে সে কথাও লিখেছেন পিয়া।

প্রিয়া বলেন, ‘শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তারপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।’

তিনি বলেন, ‘আমি এবং পরম ভীষণ এক্সাইটেড। ভীষণ খুশি। খুব আনন্দ হচ্ছে। সেই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। যাতে সব ভালো হয়। সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান।’

এদিকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও নিজেদের এবং দুই পোষ্যর ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। তাদের সংসার জীবন প্রায় দেড় বছরের। আপাতত নতুন অতিথির অপেক্ষায় পরমব্রত-পিয়া।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট