,

হামলা হলে হাজারো নতুন পরমাণু স্থাপনা বানানো হবে, হুঁশিয়ারি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইল হামলা চালালে নতুন করে হাজারো নতুন স্থাপনা তৈরি করবে তেহরান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর রয়টার্সের।

তিনি বলেন, তেহরানের শত্রুরা দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ করতে সক্ষম হতে পারে। কিন্তু তারা নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণের ক্ষমতা থেকে দেশটিকে দমিয়ে রাখতে পারবে না।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের পর বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা বিশ্বাস করে যে, ইসরায়েল বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আক্রমণ শুরু করতে পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে পেজেশকিয়ান বলেন, তারা আমাদের হুমকি দেয়, তারা পারমাণবিক স্থাপনায় আঘাত করবে। যদি তোমরা (শত্রু) ১০০টিতে আক্রমণ করো, তাহলে আমরা আরও এক হাজার পারমাণবিক স্থাপনা তৈরি করব। তোমরা ভবন এবং স্থানগুলোতে আঘাত করতে পার. কিন্তু যারা এটি নির্মাণ করে তাদের ধ্বংস করতে পারবে না।

এদিকে, একই দিন ইরানের বিমানবাহিনীর কমান্ডার হামিদ ওয়াহেদি বলেছেন, আমরা সব বন্ধু এবং শত্রু উভয় দেশকেই বলছি- আমাদের দেশের মতবাদ প্রতিরক্ষামূলক কিন্তু আমরা শত্রুর যে কোনো আক্রমণের বিরুদ্ধে উপযুক্ত শক্তি দিয়ে জবাব দেব।

উল্লেখ্য, ইসরায়েল এ বছর ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে। তেহরানের সাম্প্রতিক ক্ষতির পর ইসরায়েল তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট