,

মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর :ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার  (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে  নিজকান্দি প্রাইমারী স্কুল মাঠে এক জনসভায়  তিনি একথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’তিনি বাঞ্ছারামপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন,এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে আমি ও আমার দল বদ্ধপরিকর।
জুনায়েদ সাকি সাবেক আওয়ামী সরকারের উদ্দেশ্যে বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জারি আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। প্রচলিত নিয়মে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ কায়েম করতে পারে। এ জন্যই গণতন্ত্রের শক্তিশারী পাহারাদার দরকার।’
জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহালতবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ। যেমন জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই এই ব্যবস্থা বদল করতে আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের ঐ্যক্যবদ্ধ থাকতে হবে। এটাই মূল বার্তা।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের পাহারাদার শক্তিশালী দরকার। গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে রেখে দেওয়া হলো ওটা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে।
রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সরকার মো. মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া,ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,  উপজেলার প্রধান সমন্বয়ক শামীম শিবলী প্রমূখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট