,

ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের কারণে পদ থেকে সরে গেছেন ডোনাল্ড লু। তার স্থানে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সিনেটের অনুমোদন এখনো বাকি। ওই অনুমোদন পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

গত বুধবার সিনেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পল কাপুর সম্পর্কিত ওই তথ্য জানানো হয়। তার পূর্বসূরি ডোনাল্ড লু জো বাইডেনের সময় নিয়োগ পেয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে কাজ করে।

পল কাপুর ভারত ও পাকিস্তানবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন তিনি।

ট্রাম্পের প্রথম দফায়ও দায়িত্ব পালন করেছেন পল কাপুর। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নীতি পরিকল্পনা বিভাগে যুক্ত ছিলেন। বেশ কিছু বই লিখেছেন পল কাপুর। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে- ‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি: ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট’, ‘ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপন্স প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া’।

এ ছাড়া সহ-লেখক হিসেবে লিখেছেন ‘ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড দ্য বম্ব: ডিবেটিং নিউক্লিয়ার স্ট্যাবিলিটি ইন সাউথ এশিয়া’।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে নিজ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক করেছেন কাশ প্যাটেলকে। শ্রীরাম কৃষ্ণানকে করেছেন হোয়াইট হাউসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-বিষয়ক নীতি উপদেষ্টা। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট