মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় সরাইল প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানকে উপদেষ্টা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারকে আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিনকে যুগ্ম আহবায়ক (১) ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদকে যুগ্ম আহবায়ক, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে সদস্য সচিব, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াকে সদস্য করে এ কমিটি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন