,

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

news-image

অনলাইন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনেকে দুষ্টু কোকিল বলেই ডাকেন। এবার মিমি তার জন্মদিনে নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছেন।

‘ডাইনি’ নামের এক সিরিজে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ডাইনি’ সিরিজের ফার্স্ট লুক।

সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক নির্ঝর মিত্র। তিনি বলেন, ‘‘আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি।এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।’’

গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। আরও জানান, এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন তিনি।

‘ডাইনি ওয়েব সিরিজে মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখকে। আগামী ১৪ মার্চ এ সিরিজটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট