,

সিলেটে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৩

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে অপারেশন ডেভিল হান্টে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন সিলেট মহানগরীর ৩৪নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার বাসিন্দা জাহেদ আহমদ এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল তালুকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পৃথক অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: সিলেট কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি অয়ন দাসকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানা সূত্র জানায়, রবিবার রাতে নগরীর বাগবাড়ি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড