,

বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news-image
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গত ৬ ডিসেম্বর (২৫-২৬) ঘোষণা করা হয়েছিল ।
তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জি‌নিয়ার্স ইন্সটিটিউট এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মোফাক্কেরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক
অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি। উপস্থিত ছিলেন ইঞ্জি‌নিয়ার মো.সফিকুল ইসলাম,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার, এডভোকেট জিয়া উদ্দিন,ম.ম ইলিয়াস,কবি শাহজাহান আবদালী প্রমূখ।
বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির এই পরিচিতি সভা যেন প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছিল! উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের আলোকিত গুণীজন ও সদস্যবৃন্দ! সাধারণ সদস্যদের বক্তব্য পর্বে সমিতি তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে বলে বক্তারা আনন্দ প্রকাশ করেন।
এই প্রথম সমিতিতে সহ প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খানকে।
এছাড়াও, কার্যকরী কমিটির অন্যতম  সদস্যদের মধ্য থেকে এম এ মুহিত, আনিসুর রহমান সুজন,এডভোকেট মীর আব্দুল হালিম, আজিজুল হক খোকা, সিরাজুল ইসলাম,রাইকা ওয়ালী, ইঞ্জি‌নিয়ার সেলিম,ইঞ্জি‌নিয়ার আল আমীন,  মো. কামরুজ্জামান, ইকবাল মাহমুদ সুজন প্রমুখ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোফাক্কের হোসেন ও সাধারণ সম্পাদক  অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে  আমরা যত্নশীল ভূমিকা পালন করব।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি (অব:) সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে এযাবৎ দায়িত্ব পালনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আগামী কমিটি সকল সদস্যদের পক্ষে সমিতির উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন।
তিনি,বাঞ্ছারামপুরবাসী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট