,

নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা কানায় কানায় পূর্ণ

news-image

জেলা প্রতিনিধি : প্রায় চার দশক পর নারায়ণগঞ্জ শহরের খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর জনসভা নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভার কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তার আগমন উপলক্ষে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা অপেক্ষা করছেন।

এদিন সকাল থেকেই নেতাকর্মীরা ওসমানী পৌর স্টেডিয়ামে যেতে থাকেন। একপর্যায়ে স্টেডিয়াম ছাড়িয়ে যায় জনসাধারণের উপস্থিতি।

জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত করতে পারেনি জামায়াত। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মীসভায় তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি।

এর আগে জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজমের নারায়ণগঞ্জ যাওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামের আমির আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন পর বড় ধরনের একটি সভা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামায়াত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তাদের জনসভাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও রয়েছে পুলিশ। তাদের জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট