,

বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশ যেগুলো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রাশিয়া ও ১০ম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল।

নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি, আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক শক্তিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ফোর্বসের এই তালিকার পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে ও যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জিডিপি ৩০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি। দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯ দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

এদিকে, ৩ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি ও প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি ৪ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার ও জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

অর্থনৈতিক ও সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। দেশটির জিডিপি ১ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলার ও জনসংখ্যা ৫ দশমিক ১৭ কোটি।

তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের জিডিপি ৩ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলার ও জনসংখ্যা ৬ দশমিক ৬৫ কোটি। জাপান রয়েছে অষ্টম স্থানে। দেশটির জিডিপি ৪ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলার, জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

জিডিপি ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার ও ৩ দশমিক ৩৯ কোটি জনসংখ্যা নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এছাড়া তালিকায় ১০ম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল। তাদের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার ও জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট