,

তিন তারকা এনেও বিপিএল থেকে রংপুরের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে শুরুর দিকে টানা আট ম্যাচ জিতে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। এরপর টানা চার হারে টেবিলের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করে নুরুল হাসান সোহানের দল। এলিমিনিটরে লড়াইয়ের আগে দলের শক্তিও বাড়ায় রংপুর।

আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারকে উড়িয়ে আনে উত্তরবঙ্গের দলটি। তবে তা কাজে আসেনি। ব্যর্থ হন এই তিন তারকা ক্রিকেটার। সেইসঙ্গে খুলনার কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর। অন্যদিকে দুর্দান্ত জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান নেন রংপুরের অধিনায়ক সোহান। মিরাজ ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ১৬ ওভার ৫ বলে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর।

শুরু থেকে রংপুরকে চেপে ধরে মিরাজ ও নাসুম। রংপুরের হয়ে ব্যর্থ ছিলেন তিন বিদেশি তারকা। ভিন্স ১, টিম ডেভিড ৭ ও রাসেল করেন ৪ রান। অধিনায়ক সোহানের ২৫ বলে ২৩ ও আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানে ভর করে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। নাসুম ও মিরাজ নেন ৩টি করে উইকেট।

৮৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মিরাজ। এরপর ক্রিজে আসা অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার নাইম শেখ।

রংপুরের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। রংপুরের বোলারদের কোনো সুযোগ না দিয়ে ৫৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। নাইম ৩৩ বলে ৪৮ ও রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড