,

শাকিবের প্রিয়তমা আবারও দেবের নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দা থেকে অভিনয় ক্যারিয়ার শুরু। এরপর বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় পা রাখেন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত। সুপারহিট এই সিনেমার কল্যাণে ঘুরে গেছে কলকাতার মিষ্টি মেয়ে ইধিকা পালের ভাগ্যের চাকা। তার ক্যারিয়ারের চারপাশে কেবলই বসন্তের হাওয়া বইছে।

ঢাকার সেরা নায়কের সঙ্গে ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই সাফল্য পেয়েছেন। কলকাতার সেরা নায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন নিজের দেশের প্রথম সিনেমায়ও। ‘খাদান’ ছবি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশি ‘প্রিয়তমা’র রেশ কাটিয়ে ইধিকা এখন কলকাতার সবার প্রিয় ‘কিশোরী’ হিসেবেই সমাদৃত হচ্ছেন।

এবার ইধিকার জন্য এলো আরও একটি বড় সুযোগ। দেবের পরবর্তী প্রযোজনা ‘রঘু ডাকাত’ সিনেমা। সেই ছবিতেও দেখা যাবে তাকে।

যদিও চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাননি অভিনেত্রী। তবে ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে ইধিকা বলেন, “এই সুযোগটা হঠাৎই এসেছে। কোনো ধারণা ছিল না। তবে যখন প্রস্তাব আসে, মনে হয় অন্য কেউ থাকলেও এটা মেনে নিতো। দেবদার ‘ড্রিম প্রজেক্ট’ হতে চলেছে এই ছবি। আর আমাকে সেই ছবিতে ভেবেছেন এটা সত্যিই অনেক বড় আনন্দের আমার জন্য।”

রঘু ডাকাত’ ছবিতে ইধিকা ছাড়াও সোহিনী সরকারও অভিনয় করবেন। দেবের সঙ্গে প্রথমবার কাজ করতে গিয়ে সোহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার কথা শেয়ার করেন ইধিকা। শুটিংয়ের সময় যখন আসবে, তখন আরও অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হবে বলে আশা করছেন তিনি।

‘রঘু ডাকাত’ ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট