,

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় প্রেরণ, পরে গুলি করে হত্যা

news-image

ফরিদপুর প্রতিনিধি : হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের ২২ বছরের দুই তরুণ। দুই মাস আগে তারা দালাল চক্রের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এরপর প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হতো পরিবারের সদস্যদের। তবে গত ২৪ জানুয়ারি থেকে বাড়ির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের।

হৃদয় কুমারখালি গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে এবং রাসেল মজিবর হাওলাদারের ছেলে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দুই তরুণের অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সন্তানের লাশ দেখতে পান। এরপর থেকে দুই বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় শত শত মানুষ দুই বাড়িতে ভিড় করছেন।

হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে সাগরের তীরে নিয়ে গুলি করে হত্যা করে আমাদের ছবি পাঠিয়েছে দালাল চক্র। ছেলেকে ইতালি পাঠানোর জন্য দালালদের ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছিলাম।’

রাসেলের বাবা মজিবর হাওলাদার বলেন, ‘দুই মাস আগে দালালদের টাকা দেই। গত একমাস ধরে তারা লিবিয়ায় ছিল। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওদের ইতালীগামী ট্রলারে উঠিয়ে দেয় বলে জানায় দালালচক্র। এরপর এক সপ্তাহ কেটে গেলেও ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গত ২/৩ দিন ধরে দালাল চক্র আমাদের কখনো জানায় ওরা হাসপাতালে, আবার কখনো জানায় ওরা পুলিশের হাতে ধরা পড়েছে।’

ঘারুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিল মাতুব্বর বলেন, ‘ওই দুই তরুণের মৃত্যুর খবর শুনেছি।’ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড