,

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-মধুপুর সড়কের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বালুবোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির। আমজাদ ফকির আহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় সরিষাবাড়ী থেকে ঢাকামুখী একটি ট্রাক। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট