,

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দা সড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মহাসড়ক অবরোধকারীদের দাবি, স্থানীয়দের যাতায়াতের জন্য তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি. এর মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল। পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি. বাউন্ডারি করে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে ছেলে-মেয়েদের স্কুল, কলেজে যাতায়াতে সমস্যা হচ্ছে এবং গ্রামবাসী চলাচল করতে পারছে না। স্থানীয়দের জীবিকা নির্বাহ করতে অসুবিধা হচ্ছে। যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না বলে দাবি করেছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল দাস বলেন, তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি. এর মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল। পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনকস্ট্রাকশন লি. বাউন্ডারি করে রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে বেলা ১১টা থেকে বাসিন্দারা সড়কে অবস্থান নেন। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।

মো. সজল আলী/এফএ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট