বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে লাইসেন্স ছাড়াই চলছে ফার্মেসী : ওষুধ প্রশাসনের নেই নজরদারি

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সদরসহ ১৩ টি ইউনিয়নের বাজার, জনপদে গড়ে উঠেছে শত শত ওষুধের দোকান। রাস্তার পাশে কিংবা অলিগলির মোড়ে গড়ে ওঠা এসব দোকানের অধিকাংশেরই নেই ড্রাগ লাইসেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। এমনকি ওষুধের ব্যবসার আড়ালে অনেক ফার্মেসিতে নেশার নিষিদ্ধ ট্যাবলেট, সিরাপ বিক্রিরও অভিযোগ রয়েছে। অনেক ফার্মেসিতে পর্দার আড়ালে ছোট কক্ষে বসে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন দোকানদার নিজেই। নিরীহ দরিদ্র ও অজ্ঞ মানুষদের বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে এসব অর্থলোভী দোকানদারেরা। সরেজমিনে দেখা গেছে,সদরে প্রায় অনেকেরই ড্রাগ লাইসেন্স থাকলেও,ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে সেই চিত্র ভিন্ন।সেখানে বিক্রি হচ্ছে নিম্ন মানের বা মেয়াদোত্তীর্ণ ওষুধ।

বাঞ্ছারামপুর একটি নদীবেষ্টিত হাওর উপজেলা। দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অধিক।ফলে বহু মানুষ অসুস্থ হলেই আর্থিক সঙ্গতির অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গিয়ে প্রথমেই তারা ছুটে যান স্থানীয় এসব ওষুধের দোকান ও হাতুড়ে ডাক্তারদের কাছে। ওই সমস্ত ওষুধের দোকানিরা রোগীদের সমস্যা শুনে আন্দাজের ওপর ভিত্তি করে দিয়ে থাকে ওষুধ। এতে প্রায়ই রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন।

বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ,উজানচর, ফরদাবাদ,মানিকপুর, তেজখালি,সোনারামপুর, দরিয়াদৌলত,মরিচাকান্দির বিভিন্ন এলাকার ওষুধের দোকান ঘুরে দেখা গেছে, দোকান মালিকরা নিজেরাই ডাক্তার সেজে আন্দাজের উপর ভর করে রোগীদের কাছে ওষুধ বিক্রি করছে। ওষুধের মূল্য সম্পর্কে সাধারণ মানুষের সঠিক ধারণা না থাকায় তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছে।

গ্রামের লোকজনের সরলতার সুযোগে কিছু মুনাফালোভী অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ দেদারছে বিক্রি করছে। ফলে এসব ওষুধ সেবন করে রোগ মুক্তির বদলে রোগী আরো অসুস্থ হয়ে পড়ছে। অপর দিকে, ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই ঘুমের ওষুধ কিংবা নিষিদ্ধ নেশার ট্যাবলেট ও সিরাপ বিক্রি হচ্ছে।

অভিযোগ রয়েছে, ওষুধ প্রশাসনকে ম্যানেজ করে বহু অবৈধ ফার্মেসী মালিকরা প্রকাশ্যে নিম্নমানের ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করছেন।

এবিষয়ে বাঞ্ছারামপুর ফার্মেসী মালিক সমিতির সভাপতি মোবারক হোসেন ও সাধারণত সম্পাদক মো.মাসুম মিয়া আজ (রবিবার) বলেন,সদর পৌর এলাকায় প্রায় সব ফার্মেসীরই ড্রাগ লাইসেন্স থাকলেও প্রত্যন্ত এলাকাগুলোতে সেটি না-ও থাকতে পারে।ইউনিয়ন পর্যায়ের ফার্মেসীগুলো আমাদের সাথে নিয়মিত যোগাযোগ না করার কারনে উপজেলায় কতগুলো বৈধ ফার্মেসী রয়েছে,তা বলা মুশকিল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মো.নোমান মিয়া জানান,লাইসেন্স ও নিম্নমানের ওষুধের বিষয়টি দেখবে ওষুদ প্রশাসন।এটি আমাদের এখতিয়ারে নেই।

জেলা ওষুধ প্রশাসনের উপপরিচালক ফরা ইয়াসমিন আজ (রবিবার) মুঠোফোনে বলেন, যারা লাইসেন্স বিহীন ফার্মেসী চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে।

বাঞ্ছারামপুর উপজেলায় কতোটি বৈধ লাইসেন্সধারী ফার্মেসী আছে এমন প্রশ্নের জবাবে তিনি “দেখছি” বলে ফোন কেটে দেন এবং বার বার চেষ্টার পরও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান