,

আবারও রাজশাহীর চেক বাউন্সের অভিযোগ

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি বিপিএলে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজির নাম কী? এই প্রশ্নের উত্তর সবারই প্রায় এক রকম হবে, দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে ব্যাপক আলোচনায় এসেছে দলটি।

পেমেন্ট না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন ক্রিকেটাররা, দিতে পারছিলেন না হোটেল ফি। এমনকি একটি ম্যাচও বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। বিদেশিদের ম্যাচ বয়কটের দিনে বাধ্য হয়ে দেশি ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়েছিল রাজশাহী। তবে ওই চেক আবারও বাউন্সের অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর কিছু ক্রিকেটার এমন অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে ক্রিকেটারদের ধৈর্য্য ধারণের কথা বলেছেন রাজশাহীর মালিকপক্ষ। ক্রিকেটারদের তারা আশ্বস্ত করেছেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে।

কারণ, বেশিরভাগ একাউন্ট পে-চেক জমা হয়েছে আগেরদিন সোমবার। স্বাভাবিক নিয়মে আজ দুপুরের পর তা ক্যাশ হওয়ার কথা। অর্থাৎ সন্ধ্যার মধ্যেই জানা যাবে, রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা চেক ক্যাশ করতে পেরেছেন কি না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট