,

সাইফকে হামলার ঘটনায় এবার নারী গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নতুন এক মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে পুলিশ গ্রেফতার করেছে এক নারীকে। যার সাথে মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের যোগাযোগ রয়েছে।

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, এই নারী বাংলাদেশের শরিফুলকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিলেন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া নারীর বাড়ি মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামে। পুলিশ সোমবার (২৭ জানুয়ারি) নদিয়া জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে চাপড়া অঞ্চল থেকে আটক করে।

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খান নিজ বাসভবনে এক অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হন। এরপর পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক জনকে গ্রেফতার করে। মুম্বাই পুলিশ দাবি করে, শেহজাদ বাংলাদেশি নাগরিক। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে তিনি ভারতে অনুপ্রবেশ করেছেন।

তবে শরীফুলের আইনজীবীরা সেই দাবি নাকচ করে দিয়ে বলেন, শরিফুল ইসলাম শেহজাদ দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের বাসিন্দা।

শুধু তাই নয়, সাইফের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া শরিফুলের বিষয়ে নানা সংশয় দেখা দিয়েছে। তার বাবা রুহুল আমিন ফকির দাবি করেছেন, ফুটেজে যে ব্যক্তির ছবি দেখা গেছে সেই ব্যক্তির সঙ্গে আটক শেহজাদের চেহারায় কোনো মিল নেই। তিনি আরও জানান, তার ছেলে সাধারণত চুল ছোট রাখে এবং ফুটেজে দেখা ব্যক্তির চুলের স্টাইল আলাদা।

এছাড়া সিআইডি জানিয়েছে, শরিফুলের সাথে ঘটনাস্থলে পাওয়া আততায়ীর আঙুলের ছাপের নমুনা মেলেনি। যা তদন্তকে আরও জটিল করে তুলেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট