বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টিকটক কিনতে আলোচনা, ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টিকটক অ্যাপ কেনার বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, টিকটক নিয়ে অনেকেই আমার সঙ্গে কথা বলছেন এবং এই অ্যাপটি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে টিকটকের মালিকানা চীনা সংস্থা বাইটডান্সের অধীনে থাকলেও অ্যাপটির ডেটা পরিচালনা ও সফটওয়্যার আপডেটের দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওরাকলের হাতে।

ওরাকলের চুক্তি নিয়ে অনিশ্চয়তা
ট্রাম্প জানিয়েছেন, তিনি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেননি। তবে, বিভিন্ন ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ টিকটক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আগামী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবো। কংগ্রেস আমাদের ৯০ দিনের সময় দিয়েছে। যদি আমরা টিকটক রক্ষা করতে পারি, তবে তা ভালো হবে।

নিরাপত্তা উদ্বেগ
জাতীয় নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে টিকটককে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ডেটা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রয়েছে।

জানা গেছে, ওরাকল, বাইটডান্স এবং অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চললেও চুক্তি বাস্তবায়ন এখনো অনিশ্চিত। ট্রাম্প প্রশাসন চায়, অ্যাপটির ডেটা নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে থাকুক।

আলোচনার অংশ হিসেবে ওরাকল যুক্তরাষ্ট্রে একটি যৌথ উদ্যোগে অংশীদার হতে পারে। তবে চুক্তিটি চূড়ান্ত করার আগে একে কংগ্রেসের অনুমোদন পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

আরব আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

মঞ্জুরুল আহসানকে বিএনপি থেকে বহিষ্কার

৭ মাস হাতে রেখে সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা

ভোট দিতে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ট্রেনের ছাদ!

মিরপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না : জামায়াত আমির

রয়টার্সের প্রতিবেদন: অখ্যাত ব্যক্তি থেকে ‘প্রধানমন্ত্রী’ পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী

নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত