সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বন্দুকধারীর হামলায় ২ বিচারপতি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে বন্দুকধারীর হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাতে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ভোরে আদালত ভবনের বাইরে হওয়া এ হামলায় জড়িত ব্যক্তি নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

নিহত বিচারপতিরা হলেন- হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন এবং জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ‘নিহত বিচারপতিরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ। তারা দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’ নিহত হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট