,

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে টিকটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যায় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে এবার সর্বসম্মতিক্রমে টিকটক বন্ধের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত।

আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা নষ্ট হবে না।

সুপ্রিম কোর্টের রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি কোনো পদক্ষেপগ্রহণ না করেন তাহলে রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে।

যদিও এখন যুক্তরাষ্ট্রে টিকটকের ভাগ্য নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের ওপর। কারণ এর আগে তিনি টিকটককে সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিষয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে।

বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট