সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের অভিষেকে শীতের বাগড়া, অনুষ্ঠান হবে ইনডোরে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি তার শপথ অনুষ্ঠান। এতে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।

বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে রাজধানীর অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাহিরে (আউটডোরে)।

সবশেষ তীব্র শীতের কারণে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ইনডোরে হয়েছে ১৯৮৫ সালে। তখন ছিল রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠান।

বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে সোমবার ট্রাম্পের শফত অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের তামপাত্রা থাকবে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কমতে পারে।

তবে ট্রাম্প জানিয়েছেন তার সমর্থকরা একটি স্টেডিয়াম থেকে স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পারবেন। যেখানে ২০ হাজার মানুষ অবস্থান করতে পারবে।

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিবেদনে কোনো তথ্য নেই।

সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩