,

৭ গোলের ম্যাচে রিয়ালের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই ভয়ই যেন আরো একবার পিছু ধরেছিল রিয়ালের। সেলতা ভিগো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। তবে অতিরিক্ত সময়ে তিন গোল করে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেলতা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল।

এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। দিয়াসের দারুণ পাস পেয়ে ৪৮তম মিনিটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

কামাভিঙ্গার করা ভুলে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় সেলতা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠাণ্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে বাম্বাকে রিয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেলতা ভিগো। সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো।

অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে রিয়ালকে আরেকবার এগিয়ে নেন এন্দ্রিক। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভার্দে। ১১৯তম মিনিটে ব্যবধানে ৫-২ করে জয় নিশ্চিত করেন এন্দ্রিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট