,

অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় এই অনুশীলন বাতিল করে তারা। তবে ক্রিকেটারদের সঙ্গে সমঝোতা হওয়ায় আগামীকাল থেকে আবারো অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা।

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এমনটা জানানো হলেও ক্রিকেটাররা দিয়েছেন ভিন্ন তথ্য।

রাজশাহীর স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি তারা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলেও জানিয়েছিলেন সেই ক্রিকেটার।

তবে আজ রাতের মধ্যেই সেই সমস্যার সমাধান করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আগামীকাল তারা অনুশীলন করবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে গণমাধ্যমকে কিছু জানায়নি তারা।

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডীয়ামে অনুশীলন করবে রাজশাহী। এর পরের দিন অর্থাৎ আগামী ১৭ জানুয়ারী সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট