,

বাঞ্ছারামপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় সহকারী কমিশনার (ভূমি)  মো. নজরুল ইসলাম ছিলেন প্রধান  এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, শিক্ষক তপন কুমার সাহা, সরকারি  ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.রহিম, সরকারি এস.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১০টি স্টল স্থান পেয়েছে।

বক্তারা বলেন, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ, বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির পরশে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন। ফলে আমরা যেমন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছি ঠিক তেমনি আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধায় কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গার আবহাওয়ার সব তথ্য পাচ্ছি। পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে মানুষ মহাশূন্যে পা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যন্যা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দেয়ার জন্য আহবান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট