,

‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি’

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় আমির খানের ছেলে জুনেদ খান অভিনীত ছবি ‘লভেয়াপা’। ছবিতে জুনায়েদ খান বিপরীতে রয়েছেন আরেক তারকা সন্তান খুশি কাপুর। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমির নিজে উপস্থিত ছিলেন।

আর সেখানেই জীবনের এক বড় সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন নায়ক। ধূমপান ছেড়ে দিয়েছেন আমির খান। জুনায়েদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

আমির খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এ অভিনেতা।

আমিরের কথায়, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি। অনেক বছর থকে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভাল নয়। কারও এটা করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমি একপ্রকার মানত করেছিলাম। এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসাবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।’

প্রসঙ্গত, গত বছর নেটফ্লিক্সে ‘মহারাজ’ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ খান। আর এবার প্রেক্ষাগৃহে তার বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এদিকে আমিরকে এরপর ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট