,

সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ভারত-বাংলাদেশ সীমান্তে এখন উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। ভারত এখন আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। পরিস্থিতি স্থিতিশীল আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, ওই মিটিংয়ে এসব বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, ‘গত সরকারের সময় ভারতের সঙ্গে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। যেগুলো অসম আছে সেগুলো কীভাবে সমস্যার সমাধান করা যায়।’

পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, পুলিশের তদন্ত পুলিশই করবে, এটা অন্য কোনো সংস্থার করার সুযোগ নেই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনী করবে। পুলিশ যেন আগের মতো উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় এবং এটা যেন তাড়াতাড়ি হয়। আপনারা দোয়া করবেন।

এখন সারের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।

এ সময় দেশীয় মিডিয়ার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া এখন আর আমাদের অপপ্রচার করতে পারে না।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড