,

৩ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

news-image

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে দু’দিন পরে আবারো দিন ও রাতের তাপমাত্রা কমেছে। ফলে আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি। এর আগে বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রাও (সর্বোচ্চ তাপমাত্রা) রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬৯ ডিগ্রি।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে জনজীবনে। আর শৈত্যপ্রবাহের ফলে প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কনকনে কাঁপানো শীত অনুভূত হয়। এতে রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় কয়েকটি মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা বেড়েছিল। মঙ্গলবার আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট