,

সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চিটাগাং কিংসের

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটপর্বে ভাগ্য খুলেছিল স্বাগতিক ফ্র্যাঞ্চাইজির। হারের বৃত্ত ভেঙ্গে টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস ছিল সিলেট স্ট্রাইকার্সের। এবার সিলেট পর্বের শেষ দিনে নিজেদের মাটিতে হারের স্বাদ পেল স্বাগতিকরা। দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের কাছে ৩০ রানে হেরে গেছে সিলেট।

উসমান খান-গ্রাহাম ক্লার্কের জোড়া ফিফটিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়েছিল চিটাগং কিংস। জবাবে জর্জ মুনশি ও জাকের আলির ঝোড়ো ইনিংসের পরও সিলেট থেমেছে ৮ উইকেটে ১৭৩ রানে। এ নিয়ে চলমান আসরে জয়ের হ্যাটট্রিক হলো চিটাগাং কিংসের।

আজ (সোমবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠায় স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে শুরুটা খারাপ হয়নি চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির। উদ্বোধনী জুটিতে উসমান খান ও পারভেজ হোসেন ইমন তুলেছিলেন ৩২ রান। যদিও ইনিংস বড় করতে পারেননি ইমন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়া তরুণ এই ওপেনার ১০ বলে ৭ রান করে সাজঘরে ফিরেছেন।

উদ্বোধনী জুটি ভাঙার পর গ্রাহাম ক্লার্ককে নিয়ে দারুণভাবে এগিয়ে নেন উসমান। দুজনই বোলারদের পরীক্ষায় ফেলেছেন। ব্যক্তিগত ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তানি ব্যাটার উসমান। ৩৫ বলে ৫৩ রান করে আউট হন। অন্যপ্রান্তে তখনো সজোরে ব্যাট চালিয়েছেন ক্লার্ক। তুলে নেন ইনিংসের দ্বিতীয় ফিফটি। ৩৩ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে।

উসমান-ক্লার্ক কল্যানে ভালো ভিত গড়ে দেওয়ার পর মাঝে অধিনায়ক মিঠুন ও শেষ দিকে ঝড় তুলেছেন হায়দার আলী। ১৮ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে থামে চিটাগাং কিংস। সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড