,

দাবানলে ‘আলুপোড়া’ খাচ্ছেন লস অ্যাঞ্জেলেসের বাড়িওয়ালারা, হাঁকাচ্ছেন আকাশ্চুম্বী ভাড়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লস অ্যাঞ্জেলেসের দাবানলে ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত বাড়ি ভাড়া চাওয়ার অভিযোগ তুলেছেন জেসন ওপেনহেইম/ ছবি: বিবিসি
লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়োর অভিযোগ উঠেছে বাড়িওয়ালাদের বিরুদ্ধে। আমেরিকান রিয়েলিটি টিভি সিরিজ সেলিং সানসেট তারকা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী জেসন ওপেনহেইম এই অভিযোগ তুলেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো এক গ্রাহককে একটি বাড়ি ভাড়া নেওয়ার সময় আগের নির্ধারিত ১৩ হাজার ডলারের পরিবর্তে ২৩ হাজার ডলার দিতে বলা হয়। অথচ ক্যালিফোর্নিয়ার ‘প্রাইস গাউজিং’ আইন অনুযায়ী কোনো পণ্যের দাম ১০ শতাংশের বেশি বাড়ানো বেআইনি। জিলো ওয়েবসাইটের তথ্যানুসারে, লস অ্যাঞ্জেলেসে একটি সম্পত্তির গড় মাসিক ভাড়া ২ হাজার ৮০০ ডলার।

বিবিসি ওয়ানের সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানে ওপেনহেইম বলেন, আমার কোম্পানি ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে ও অনেক মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য যোগাযোগ করছে। কিন্তু কিছু বাড়িমালিক অযৌক্তিক ভাড়া দাবি করছেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি একটি অপরাধ এবং এর জন্য এক বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ বছর বয়সী ব্রায়ান জানান, তিনি দুই দশক ধরে প্যাসিফিক প্যালিসেডে একটি ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে বাস করতেন। এখন তার পেনশনের মাধ্যমে নতুন একটি বাসস্থান খুঁজে পাওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, এই বিপর্যয়ের সময়ে লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন ধরণের অপরাধ বৃদ্ধি পেয়েছে। কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, অপরাধী বা প্রতারক যারা ভুক্তভোগীদের শোষণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল সাধারণ মানুষকে প্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা সাহায্য করতে চান, তাদের অবশ্যই নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে দান করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট