,

‘হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক কূটনীতিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে যতদিন ইচ্ছা থাকার অনুমতি দেওয়া উচিত। শনিবার (১১ জানুয়ারি) রাতে ১৬তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের সাইডলাইনে বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আইয়ার জানান, তিনি খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, এই আলোচনা অব্যাহত রাখা উচিত ও ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, আমরা যতদিন প্রয়োজন, এমনকি যদি সেটা তার (শেখ হাসিনা) সারা জীবনের জন্যও হয়, তাকে অতিথি হিসেবে রাখা উচিত।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আইয়ার বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও তা অতিরঞ্জিত। অনেক সময় এই সংঘাতগুলো রাজনৈতিক মতভেদের জন্য হয়ে থাকে।

৭৭ বছর বয়সী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তারপর থেকেই তিনি সেখানেই বসবাস করছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট