বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে ব্যস্ত নার্স, ছোটাছুটি করেও সন্তানকে বাঁচাতে পারলেন না বাবা

news-image

জেলা প্রতিনিধি : বিয়ের ১০ বছর পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা ময়না বেগমের কোলজুড়ে আসে ছেলে আয়ান উদ্দিন। সন্তানের ডায়রিয়া হওয়ায় তাকে নিয়ে ছুটে যান স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু নার্সদের অবহেলায় সেই সন্তানকে নিয়ে আর ফেরা হয়নি তার।

শনিবার (১১ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে তিন নার্সকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।

১৬ মাস বয়সী শিশু মো. আমান উদ্দিন রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ার আমিন ইসলামের ছেলে।

আমিন ইসলাম বলেন, ৮ জানুয়ারি অসুস্থ অবস্থায় ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। গত ১০ জানুয়ারি রাতে তার স্যালাইন শেষ হয়ে যায়। রাতেই আমি দৌড়ে নার্সদের কাছে গিয়ে স্যালাইন দিতে বলি এবং চিকিৎসার পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাই। কিন্তু আমার সন্তানের বিষয়টি গুরুত্ব না দিয়ে, তারা মুঠোফোনে ব্যস্ত থাকেন। আমার সাথে কথাই বলেননি। এমনকি এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসকও ছিলেন না। পরে শনিবার সকালেই আমার ছেলের মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, চিকিৎসা কার্যক্রম বাদ দিয়ে মুঠোফোনে ব্যস্ত ছিলেন নার্স। এসময় আমানের বাবা স্যালাইন দিতে বলেন। কিন্তু তার কথায় গুরুত্ব দেননি তারা।

ওই শিশুর মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা দেখা দেয়। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে তিন নার্সকে তালাবদ্ধ করে রাখা হয় একটি কক্ষে। পরে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া শিশুটির বাবা থানায় মামলাও করেছেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ বলেন, যারা দায়িত্বে ছিল তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাসার জানান, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি