,

লস অ্যাঞ্জেলেসের দাবানলে সাবেক শিশু তারকার মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে টেলিভিশন শোতে বেশ জনপ্রিয় ছিলেন ররি সাইকস। পরবর্তীতে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলে তার মৃত্যু হয়েছে। ররির মা শেলি সাইকস নিজে এই তথ্য জানিয়েছেন। ররি সাইকসের বয়স ছিল ৩২ বছর।

হলিউড রিপোর্টারের বরাতে জানা যায়, শেলি তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় ছেলে @Rorysykes মালিবু অগ্নিকাণ্ডে গতকাল মারা গেছেন। আমি বিধ্বস্ত। সে বহু সার্জারি এবং থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল এবং হাঁটতে শিখেছিল। দুর্ভোগের মধ্যেও ররি আফ্রিকা থেকে আন্টার্কটিকা পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে উৎসাহী ছিল…’

ররি সাইকস ১৯৯২ সালের ২৯ জুলাই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। শিশু অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতে আসেন। শেলি জানিয়েছেন, মৃত্যুর আগের সময়টাতে তার ছেলে মালিবুর তাদের ১৭ একর জমির ‘মাউন্ট মালিবু টিভি স্টুডিও এস্টেট’-এ একটি কটেজে থাকতেন।

ররি সাইকস তার শৈশবকালীন সময়ে ১৯৯৮ সালে ব্রিটিশ টিভি শো ‘কিডি ক্যাপারস’-এ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে বেশ জনপ্রিয় হন। তিনি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও সুপরিচিত ছিলেন।

এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডটি মালিবু এবং সান্তা মনিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউডের অনেক তারকারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট