,

ভারতও মনে করে বাংলাদেশের পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই: সুলিভান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই। এ ধরনের অভিযোগ ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে একদল সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সুলিভান আরও বলেন, ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলাপচারিতায় স্পষ্ট যে, বাংলাদেশে ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা বিশ্বাস করে না নয়াদিল্লি।

এসময় যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ ভারতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায় বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও প্রশ্ন করেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক। তবে এই অভিযোগও জোরালোভাবে প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

তিনি বলেন, আমি প্রথমে বিনয়ের সঙ্গে সেই ধারণা প্রত্যাখ্যান করবো যে, আমি ডিপ স্টেট নিয়ন্ত্রণ করি এবং বিনয়ের সঙ্গে সেই ধারণাও প্রত্যাখ্যান করবো যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘটনার পেছনে ছিল। এসব অভিযোগ অবাক করার মতো।

তিনি আরও বলেন, ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে আমি মনে করি, তারা বিশ্বাস করেন না যে, আমরা এর পেছনে ছিলাম।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট