,

‘এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য’

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার তারকা দম্পতি নুসরাত-যশ। তাদের অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। তবে সেসব চর্চাকে উড়িয়ে বরং আনন্দে জীবন কাটাচ্ছেন তারা।

এদিকে আজ নুসরাতের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যশ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে স্ত্রীর জন্মদিনে সূর্যের মায়াবী আলোয় নুসরাতের কপালে আঁকলেন আদুরে চুম্বন। রোম্যান্টিক মুহূর্ত তুলে ধরেছেন ভক্ত-অনুরাগীদের মাঝে।

সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে তোলা এই ভিডিওতে নুসরাতের জন্মদিনে ডেডিকেট করলেন যশ। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের বন্ডিং আরও স্ট্রং হোক। ঈশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন।’

‘তুমি যা চাও, তাই যেন পাও। কারণ তুমি ভালো কিছুই ডিজার্ভ করো। তুমি এমন একজন নারী, যে সুন্দরভাবে সংসার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারো। এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য। জীবনের আরও একটি অবিস্মরণীয় বছরের জন্য চিয়ার্স। জন্মদিন খুব ভালো কাটুক।’

প্রসঙ্গত, ২০২০ সালে যশ-নুসরাত বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছেলে ইশানকে নিয়েও তাদের নানা সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে। এ তারকা দম্পতি শুটিংয়ের ফাঁকেও জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট