,

অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়

news-image

জেলা প্রতিনিধি : হেড কোয়ার্টারের চিঠি ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার পর এ বৈঠকের আয়োজন করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চৌকা সীমান্তে ১৭৭-এর ২ এস এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল। এসময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়াটারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

এর আগে গত সোমবার থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

সোহান মাহমুদ/এএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট